বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
Un-Audited Financial Statements for the period ended September 30, 2026 of Anwar Galvanizing Ltd. বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ - প্রথম শ্রেণিতে ভর্তি লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে 1st Quarter Un-Audited Financial Statements of Shahjibazar Power Co. Ltd. PSI on 1st Quarter Un-Audited Financial Statements of BDCOM Online Ltd. রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল
advertisement
আন্তর্জাতিক

ব্রাজিলে ভয়াবহ বন্যা, প্রাণহানি বেড়ে ১২৬

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বন্যার মাঝেই ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্ড ডু সুলে গতকাল শুক্রবার ফের বৃষ্টিপাত দেখা দিয়েছে। এতে রাজ্যটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক কোটির বেশি জনসংখ্যার রাজ্যটি ঝড় ও বন্যার কবলে পড়েছে। ইতিমধ্যে ঘরছাড়া হয়েছেন তিন লাখ ৪০ হাজার মানুষ, নিখোঁজ রয়েছেন ১৪১ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে স্থানীয় নদী ও লেকের পানি সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বন্যার কারণে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হয়েছে। সেইসঙ্গে কিছু এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাব দেখা দিয়েছে। শুক্রবার দেশটির সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বলা হয়েছে, বন্যায় ক্ষতির মুখে পড়েছে অন্তত ২০ লাখ মানুষ। রাজ্য সরকার জানিয়েছে, তিন লাখ ৮৫ হাজার মানুষ পানির পরিষেবা পাচ্ছে না, অন্যদিকে অন্তত ২০টি শহরে টেলিকম সেবা নেই।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ