বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
Un-Audited Financial Statements for the period ended September 30, 2026 of Anwar Galvanizing Ltd. বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ - প্রথম শ্রেণিতে ভর্তি লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে 1st Quarter Un-Audited Financial Statements of Shahjibazar Power Co. Ltd. PSI on 1st Quarter Un-Audited Financial Statements of BDCOM Online Ltd. রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল
advertisement
আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জন মারা গেছে। এদের অধিকাংশ নারী ও শিশু। প্রদেশের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হেদায়েতউল্লাহ হামদার্দ এ কথা জানিয়ে বলেছেন, বাঘলান প্রদেশের বাঘলান-ই-মারকাজি জেলার হাসপাতাল কর্তৃপক্ষ এ পর্যন্ত মৃতের সংখ্যা ৫০ বলে জানিয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।

কর্মকর্তা আরো বলেছেন, প্রবল বর্ষণের কারণে শুক্রবার আকস্মিক এই বন্যা দেখা দেয়। বাসিন্দারা এ বন্যার জন্যে প্রস্তুত ছিল না। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উদ্ধার অভিযান চলছে বলেও তিনি জানান।

হামদর্দ বলেন, আবহাওয়া পরিস্থিতি এখনও ভালো না। আবারো বৃষ্টি হতে পারে। যারা বাড়িঘর হারিয়েছে তাদের তাঁবু, কম্বল ও খাবার সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য, এপ্রিলের মাঝামাঝি থেকে আকস্মিক ও অন্যান্য বন্যায় আফগাস্তিানের ১০টি প্রদেশে প্রায় ১শ’ জন মারা গেছে। কৃষিজমি বন্যার পানিতে তলিয়ে গেছে যেখানে দেশটির ৮০ শতাংশ মানুষ কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা আফগানিস্তানে সাধারণত শুষ্ক আবহাওয়া বিরাজ করে। ফলে বৃষ্টির পানি মাটিতে শুষে যাওয়া কঠিন হয়ে পড়ে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ