শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
আন্তর্জাতিক

জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি (মদ) নীতি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। আগামী ১ জুন পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট তাকে এ জামিন দিয়েছেন। জামিন আদেশে বলা হয়েছে, আগামী ১ জুন লোকসভা ভোটের পর ২ জুন তাকে ফের আত্মসমর্পণ করতে হবে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে লিগাল টিম বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে একটি অভিযোগ দায়ের করে। ইডির বিরুদ্ধে আনা ওই অভিযোগে বলা হয়, তারা হলফনামা দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের বিরোধিতা করছে। অরবিন্দ কেজরিওয়ালের লিগাল টিমের অভিযোগ, অন্তর্বর্তীকালীন জামিনের মামলা চলাকালীন কীভাবে হলফনামা জমা করে ইডি সেটির বিরোধিতা করছে, তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবীরা।

অন্যদিকে ইডির দাবি, অরবিন্দ কেজরিওয়ালকে কোনোভাবেই নির্বাচনী প্রচারণা চালাতে অনুমতি দেয়া উচিত নয়। নির্বাচনে প্রচার করা কারও সাংবিধানিক বা মৌলিক অধিকার নয়। এমনকি দিল্লির মুখ্যমন্ত্রী নিজের লোকসভার প্রার্থীও নন। শুধুমাত্র ভোটের প্রচারের জন্য আজ পর্যন্ত কোনো জেলবন্দী রাজনীতিবিদকে জামিন দেয়া হয়নি।

দিল্লির আবগারি নীতিকাণ্ডে গত ২১ মার্চ তাকে গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই থেকে তিহাড় জেলে বন্দী রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ পাওয়া সংবাদ