শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
আন্তর্জাতিক

পেরুতে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পেরুর উত্তরাঞ্চলে একটি পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু এবং অনেক লোক আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এ কথা জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে বলেছেন, কাজামার্কার আন্দিয়ান অঞ্চলে গর্তযুক্ত ও ভাঙাচোরা রাস্তায় রবিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। ‘এতে বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীর একটি গহ্বরে পড়ে যায়।’

প্রাথমিক হিসাবে ২৩ থেকে ২৫ জনের মৃত্যুর কথা জানানো হয়।

পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়েছিল এবং আরোহী কয়েকজন পানিতে ভেসে গেছে।
উদ্ধারকারী এবং দমকলকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

সেলেনডিন পৌরসভা ৪৮ ঘন্টার শোক ঘোষণা করেছে। অনেক মানুষ দুর্ঘটনাস্থলের কাছে একটি পুলিশ স্টেশনে জড়ো হয়েছে, তারা অনেকে প্রিয়জনের জন্য কাঁদছিল।
দ্রুত গতি, রাস্তার খারাপ অবস্থা, রাস্তায় চলাচলের সংকেতের অভাব এবং ট্রাফিক নিয়মের দুর্বল প্রয়োগের কারণে পেরুর রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
গত বছর, দেশটিতে ট্রাফিক দুর্ঘটনায় ৩,১০০ জনেরও বেশি মৃত্যু নিবন্ধিত হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ