সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
আন্তর্জাতিক

কেনিয়ায় বাঁধ ভেঙ্গে ৪২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার রাজধানী নাইরোবির উত্তরে একটি শহরে বাঁধ ভেঙ্গে যাওয়ায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। স্থানীয় গভর্নর সোমবার এ কথা জানিয়েছেন। পূর্ব আফ্রিকার এ দেশ বর্তমানে প্রবল বৃষ্টি ও বন্যা মোকাবেলা করছে।

নাকুরু কাউন্টির গভর্নর সুসান কিহিকা বলেন, ‘দেশটিতে এমন প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৪২ জন প্রাণ হারিয়েছে। এ সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে কারণ এ দুর্যোগে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটায় এখনো আরো অনেকে কাদামাটির নিচে চাপা পড়ে রয়েছে। আমরা নিখোঁজ লোকজনকে উদ্ধারে কাজ করছি।’

মাই মাহিউর রিফট ভ্যালি শহরের কাছে বাঁধটি ভেঙ্গে যায়। এতে অনেক ঘরবাড়ি ভেসে গেছে এবং বেশকিছু এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

কর্মকর্তারা জানান,পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাতের কারণে গত মার্চ থেকে দেশটিতে ৭৬ জন প্রাণ হারিয়েছে।

২০১৮ সালের মে মাসে প্রবল বর্ষণ এবং বন্যায় কেনিয়ার নাকুরু কাউন্টির সোলাইতে একটি বাঁধ ভেঙ্গে যাওয়ায় কয়েক ডজন লোক নিহত হয়েছিল। খবর এএফপি’র।

সর্বশেষ পাওয়া সংবাদ