সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বাফেলোতে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের অদূরে বাফেলো শহরে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের বন্দুকের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলোর ইস্ট ফেরি ও জেনার স্ট্রিটের ১০০ ব্লকে এ ঘটনাটি ঘটে।

দুর্বৃত্তের বন্দুকের গুলিতে দুই জনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম বাবুল (৪৫) এবং অন্যজন নাম ইউসুফ (৫৩) তাদের পুরো নাম ও বিস্তারিত জানাতে পারেননি বাফেলোতে বাংলাদেশি কমিউনিটির নেতারা। কারণ ইউসুফ প্রায় মাস আগে ভার্জিনিয়া থেকে সপরিবারে বাফেলোতে আসেন। বাবুল কয়েক মাস আগে পরিবার নিয়ে ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে বেড়াতে আসেন। তিনি ইউসুফের সাথে নির্মাণ কাজের সহযোগী ছিলেন। বর্তমানে তার স্ত্রী অন্তসত্বা। তার বাড়ি বাংলাদেশের কুমিল্লায় বলে বাফেলোর বেশ কয়েকজন প্রবাসী জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউসুফের উপস্থিতিতে তার বাফেলোর বাড়িতে বাবুল কাজ করছিলেন। এমন সময় একজন কৃষ্ণাঙ্গ যুবক এসে তাদের কাছ থেকে কিছু অর্থ আবি করেন। উভয়ের মধ্যে কথাকাটির এক পর্যায়ে কৃষ্ণাঙ্গ যুবকটি তদের ওপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় নিহতদের লাশ উদ্ধার করেন। নিহতদের লাশ ইসিএমসি হাসপাতালে রয়েছে এবং কাল রোববার ফিলমোর জামে মসজিদের সামনে সকল বাংলাদেশিরা একটি প্রতিবাদ সমাবেশ করবে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।

বাফেলো পুলিশ জানিয়েছে, জেনার স্ট্রিটে বন্দুকের গুলিতে দুই ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে শহরের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমসহ একটি সোয়াট (বিশেষ অস্ত্র এবং কৌশল) টিম দ্বারা সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে রাখা হয়।

স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশনের নির্বাহী পরিচালক মারে হলম্যান জানান আমাদের এই বাফেলো শহর খুব শান্ত ছিল। যখন এই ধরনের ঘটনা ঘটে তখন এটি খুব দুঃখজনক। সহিংসতা বিরোধী সম্প্রদায়ের অন্যান্য সদস্যরা তাদেরকে এ ব্যাপারে সাহায্য করবেন বলে তিনি আশা করেন। তবে সন্দেহভাজন দুর্বৃত্ত তাদের হেফাজতে আছে কি না তা নিশ্চিত করেনি পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ