মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ - হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড ৩টি উপজেলা ও ১টি নতুন থানা গঠনের সিদ্ধান্ত ১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd.
advertisement
আন্তর্জাতিক

রাফাহ শহরে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে রাতভর বিমান হামলার পাশাপাশি সমুদ্র পথেও হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এ হামলায় ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোর নাগাদ ইসরায়েলি হামলায় ১৪ আবাসিক ভবন ও ৩টি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজার সর্ব দক্ষিণের শহর রাফায় অভিযান চালালে জিম্মিদের মুক্তির আলোচনা হুমকিতে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস।

হামাসের এক শীর্ষ নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাফা শহরে দখলদার সেনাবাহিনীর যেকোনো হামলা বন্দিবিনিময় আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে।’ এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান অভিযান রাফা পর্যন্ত বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এবং মানবিক সংস্থাগুলো গাজার বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গাজার অর্ধেকের বেশি মানুষই অর্থাৎ প্রায় ১৪ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে। জনাকীর্ণ রাফায় তাদের ঠাঁই হয়েছে তাঁবুর ভেতর বা বাইরে। সেখানে দিন দিন খাবার, পানি ও চিকিৎসাসংকট প্রকট আকার ধারণ করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ