মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ - হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড ৩টি উপজেলা ও ১টি নতুন থানা গঠনের সিদ্ধান্ত ১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd.
advertisement
আন্তর্জাতিক

ইমরান খানের সমর্থিত স্বতন্ত্রদের এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: পুরো বিশ্বের চোখ এখন পাকিস্তানের দিকে। দেশটিতে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোটের ফল প্রকাশে নজিরবিহীন দেরি হচ্ছে। এ ভোট নিয়ে ইতোমধ্যেই কারচুপির অভিযোগ উঠেছ জিও টিভির খবর অনুযায়ী আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটা পর্যন্ত ঘোষিত ফলে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৫০টি আসনে জয় পেয়েছেন।

৩১ আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। আর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা ২৮টি আসনে জয় পেয়েছেন।

পাকিস্তানে ভোটার সংখ্যা ১২৮ মিলিয়ন। বৃহস্পতিবার ভোটের দিন সারা দেশে মোবাইল ও ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ঘটে বিক্ষিপ্ত রাজনৈতিক সহিংসতা। এদিন খাইবার পাখতুনখোয়াতে ভয়াবহ হামলার ঘটনাও ঘটে।

এ নির্বাচনে স্বতন্ত্র ও দল মিলিয়ে ১৭ হাজার ৮১৬ প্রার্থী জাতীয় পরিষদের ২৬৫টি, পাঞ্জাব পরিষদের ২৯৬টি, সিন্ধ পরিষদের ১৩০টি, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ১১৩টি ও বেলুচিস্তানের ৫১টিসহ মোট ৮৫৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন এটি। অনিশ্চিত আর্থসামাজিক পরিস্থিতি, রাজনৈতিক ভবিষ্যৎ দেশটিকে আর্থিক সংকট ও নিরাপত্তাহীন পরিস্থিতিতে ঠেলে দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ