মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার লায়ন্স ক্লাব অব ঢাকা প্রটেস্টিং ভয়েসের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন
advertisement
আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্তে চিলির সাবেক প্রেসিডেন্ট নিহত

আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা মারা গেছেন। তিনি দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট ছিলেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ৭৪ বছর বয়সী পিনেরা তার নিজের হেলিকপ্টারটি উড়িয়েছিলেন। তার সঙ্গে আরও তিনজন আরোহী ছিলেন। চিলির দক্ষিণাঞ্চলীয় শহর লাগো র‍্যাঙ্কোর কাছে একটি হ্রদে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে পিনেরা মারা গেলেও বাকি তিন আরোহী বেঁচে গেছেন। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি কে চালাচ্ছিলেন তা জানা যায়নি।

এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার মৃত্যুতে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।

উল্লেখ্য, ১৯৯০ সালে সামরিক শাসনের অবসানের পর ২০১০ সালে সেবাস্তিয়ান পিনেরা চিলির প্রথম রক্ষণশীল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। প্রথম মেয়াদে ২০১৪ সাল পর্যন্ত চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর দ্বিতীয় মেয়াদে ২০১৮ সাল থেকে গত বছর পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ