মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার লায়ন্স ক্লাব অব ঢাকা প্রটেস্টিং ভয়েসের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন
advertisement
আন্তর্জাতিক

চিলিতে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৯৯

আন্তর্জাতিক ডেস্ক: চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৯৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স ও বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, চিলির ভালপারাইসো অঞ্চলে দাবানলে অন্তত ৯৯ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা করবেন তিনি।

এদিকে চিলির আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, দাবানলে ৩ হাজার থেকে ৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দাবানল ছড়িয়ে পড়ার পর গত শনিবার ভিনা ডেল মার, লিমাচে, কুইলপু এবং ভিলা আলেমনায় কারফিউও জারি করা হয়।

এল অলিভারের ৬১ বছর বয়সী বাসিন্দা রদ্রিগো পুলগার এই দাবানলকে ‘নরক’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, আমি আমার প্রতিবেশীকে সাহায্য করার চেষ্টা করছিলাম। কিন্তু পরে বুঝতে পারি, দাবানলে আমার নিজের বাড়িটিও জ্বলতে শুরু করেছে। আমাদের ওপর ছাই বৃষ্টি হচ্ছিল। আমার প্রতিবেশী এই আগুনে মারা গেছে কারণ আমরা তাকে বের করতে পারিনি।

চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, ভয়াবহ এই দাবানলে দেশটির ৪৩ হাজার হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে এই দাবানল আরও তীব্র রূপ ধারণ করেছে। তাপমাত্রা ইতোমধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

ভালপারাইসো অঞ্চলের অনেক অংশে আকাশ দাবানলের কারণে কালো ধোঁয়া ছেয়ে গেছে। চিলিতে প্রায় ১০ লাখ মানুষ বাস করে। দাবানল ছড়িয়ে পড়ার পর অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টার এবং ট্রাক ব্যবহার করে আগুন নেভানোর জন্য লড়াই করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ