সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
'বিশ্বকাপে কানাডার রূপকথা: শেষ মুহূর্তের গোলে প্রথমবার শেষ ষোলোতে' একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন অতিরিক্ত আইজি-ডিআইজিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে বিমান বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিমান বাহিনীর একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (নভেম্বর) ভোরে পাঞ্জাব প্রদেশের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে এ হামলা চালানো হয়।

পাকিস্তানি সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন জানায়, হামলায় তিনটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় নয় সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, মিয়ানওয়ালি ট্রেনিং এয়ারবাসে হামলা চালাতে গিয়ে ‘সন্ত্রাসীরা’ ব্যর্থ হয়েছে। সেনাদের দ্রুত পদক্ষেপের কারণে জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। নয় সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

যে কোনো মূল্যে দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, এলাকাটিকে সম্পূর্ণরূপে পরিষ্কার করার জন্য একটি ব্যাপক যৌথ ক্লিয়ারেন্স এবং চিরুনি অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এর আগে শুক্রবার (৩ নভেম্বর) দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান শহরে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা হয়েছে।

এতে পাঁচজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে কতজন পুলিশ ও কতজন সাধারণ নাগরিক রয়েছে-এ বিষয়ে কোনো তথ্য জানাননি উদ্ধার কর্মকর্তারা।

দেশটির পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ আদনান জানান, পুলিশের একটি টহলদার বাহিনীর ওপর লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়। তবে এটি আত্মঘাতী বোমা হামলা ছিল নাকি আগে থেকেই সেখানে বোমটি পুঁতে রাখা হয়েছিল এ বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানাননি তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ