সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইসটন শহরে আলাদা কয়েকটি স্থানে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এই হামলার ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। তবে হামলায় জড়িত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

লুইসটন সিটির কাউন্সিলর রবার্ট ম্যাকার্থি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনকে বলেছেন, হামলার ঘটনায় মৃতের সংখ্যা ২২ জনে পৌঁছেছে। হামলার ঘটনা ঘটে লুইসটন শহরের একটি বোলিং ক্লাবে। হামলায় কমপক্ষে ৫০ থেকে ৬০ জন লোক আহত হয়েছে। তবে কতজনের গায়ে গুলি লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া স্থানীয় একটি রেস্তোরাঁ ও বারেও বন্দুক হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

লুইসটন পুলিশ সম্ভাব্য হামলাকারীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে যাতে একজন ব্যক্তিকে একটি সেমিঅটোমেটিক অস্ত্র নিয়ে বোলিং ক্লাবটিতে দেখা গেছে। বাদামি রঙের জামা, নীল প্যান্ট ও বাদামি জুতো পরা ওই ব্যক্তির সন্ধান বা তার সম্পর্কে যে কোনো তথ্য দিতে পুলিশ শহরের অধিবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে। পাশপাশি পুলিশ একটি প্রাইভেটকারের নম্বরসহ ছবি প্রকাশ করে সে সম্পর্কে তথ্য দিতেও শহরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

এ প্রসঙ্গে কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট ফেসবুক পোস্টে বলে, ‘আইনশৃঙ্খলা বাহিনী দুটি স্থানে গোলাগুলির ঘটনায় তদন্ত করছে। আমরা সব ব্যবসাপ্রতিষ্ঠানকে আমাদের তদন্ত চলাকালীন সময়ে বন্ধ রাখার অনুরোধ করছি। সন্দেহভাজন এখনও পলাতক রয়েছে।’

স্থানীয় পত্রিকা সান জার্নাল জানিয়েছে, পুলিশ ও উদ্ধারকর্মীরা স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঘটনাস্থল একটি বোলিং ক্লাবে উপস্থিত হয়। এর পরপরই তারা দ্বিতীয় আরেকটি স্থান একটি বার ও গ্রিল রেস্তোরাঁয় হামলার খবর পান। এরপর রাত ৮টা ১৫ মিনিটে ওয়ালমার্টের একটি বিতরণ কেন্দ্র থেকে হামলার খবর আসে।

সর্বশেষ পাওয়া সংবাদ