সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ফের ৬ জন আরোহীসহ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউয়ের কাছে এই বিমানটি বিধ্বস্ত হয়। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত হয়ে বিমানটি কয়েকটি বাড়ির উপরে পড়েছে। এতে সেখানকার বাড়িঘর ও যানবাহনে আগুন ধরে গেছে। নিচে থাকা বেশ কয়েক জন মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, শুক্রবার সন্ধ্যায় বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এর ভেতরে ছয়জন ছিলেন। বিবিসির সংবাদ অংশীদার সিবিএসসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি একটি মেডিকেল ট্রান্সপোর্ট মিশনে ছিল এবং এর ভেতরে চিকিৎসক ও একজন শিশু রোগী ছিলেন।

উদ্ধারকাজে অংশ নিয়েছেন জরুরি কর্মীরা। সেখানে এখন তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এ ছাড়া জনগণকে দুর্ঘটাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার এক সংবাদ সম্মেলনে বলেছেন, নগর কর্তৃপক্ষ এখনো হতাহতের সংখ্যা জানে না। তবে হতাহতদের জন্য দোয়া করার অনুরোধ করেছেন তিনি। এ ছাড়া বিমানের কোনো ধ্বংসাবশেষ দেখলে ৯১১ নম্বরে কল দেয়ার কথা বলেছেন।

পেনসিলভেনিয়া শহরের একটি জনবহুল এলাকায় তিনতলা শপিং সেন্টার রুজভেল্ট মল থেকে মাত্র কয়েক ব্লক দূরে এই দুর্ঘটনাটি ঘটে। যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে টেরাকোটার ঘরবাড়ি ও দোকান রয়েছে।

এর আগে স্থানীয় সময় গত বুধবার ওয়াশিংটনের রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি সামরিক হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হন।

সর্বশেষ পাওয়া সংবাদ