সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
আন্তর্জাতিক

সুইডেনে কুরআন পোড়ানো সেই যুবককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনে প্রকাশ্যে পবিত্র কোরআন পুড়িয়ে বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি করা সালওয়ান মোমিকা (৩৮) নামের সেই যুবক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দায়ে বৃহস্পতিবার মোমিকার বিরুদ্ধে আদালতের রায় দেওয়ার কথা ছিল। তবে আদালতে উপস্থিত হওয়ার আগেই গুলিতে নিহত হয়েছেন তিনি।

স্টকহোম বিভাগীয় আদালত জানান, পূর্বনির্ধারিত একটি মামলায় রায় ঘোষণা স্থগিত করা হয়েছে। কারণ মামলার এক অভিযুক্ত মারা গেছেন। যিনি গুলিত নিহত হয়েছেন তিনি হলেন কোরআন পোড়ানো মোমিকা।

সুইডেনের স্টকহোম পুলিশ জানায়, বুধবার রাতে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর হত্যাকাণ্ড সন্দেহে তদন্ত শুরু হয়। এতে জড়িত থাকার দায়ে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, সালওয়ান মোমিকা মূলত ইরাকি নাগরিক। তিনি সুইডেনে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে ছিলেন। ২০২৩ সালে পবিত্র ঈদুল আজহার দিন একটি মসজিদের সামনে কোরআন পোড়ান মোমিকা।

ওই বছর সুইডেন ও ডেনমার্কে কোরআন পোড়ায় কিছু দুস্কৃতিকারী। এ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিশেষ করে মুসলিম দেশগুলো আনুষ্ঠানিকভাবে এগুলোর নিন্দা জানায়। এ ছাড়া কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে এতকিছুর পরও মোমিকা ও তার কিছু সহযোগী কোরআন পোড়ানো অব্যাহত রাখেন।

image

সর্বশেষ পাওয়া সংবাদ