সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
আন্তর্জাতিক

ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (২৯ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। কুম্ভমেলায় লক্ষাধিক মানুষের ভিড় হয়।

মৌনি অমাবস্যাকে সামনে রেখে পূণ্যার্থীদের ব্যাপক জনসমাগম হয় মঙ্গলবার থেকেই। পূণ্যস্নানের জন্য সেখানে যাওয়া পূণ্যার্থীদের ভিড় সামাল দেয়ার ব্যারিকেড ভেঙে মর্মান্তিক এই দুর্ঘটনা হয়। মূলত ব্যারিকেড ভেঙে গেলে কর্নাটক থেকে যাওয়া অন্তত ৬০ জন মানুষের একটি বহরে হুড়োহুড়ি শুরু হয়। এতে ভিড়ের চাপে পড়া নারী-পুরুষের চিৎকারে আতঙ্ক আশেপাশে ছড়িয়ে পড়ে।

এই মৌনী অমাবস্যাকে কেন্দ্র করে একদিনেই ১০ কোটির বেশি মানুষ সেখানে জড়ো হবেন বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। ১৩ জানুয়ারি থেকে গঙ্গা, যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর মোহনায় শুরু হওয়া ছয় সপ্তাহব্যাপী কুম্ভমেলা শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। প্রয়াগরাজ প্রশাসনের দাবি, এবারের কুম্ভ মেলায় এরইমধ্যে ১৫ কোটি মানুষ অংশ নিয়েছেন। সূত্র-দ্য হিন্দু।

সর্বশেষ পাওয়া সংবাদ