সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
আন্তর্জাতিক

অবশেষে গাজায় ঢুকেছে ত্রাণবাহী ২০ ট্রাক

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলার মুখে অবরুদ্ধ গাজা উপত্যকার মিশরের রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হয়েছে। মাত্র ২০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পেরেছে বলে আল-জাজিরা জানিয়েছে।এ ছাড়া সিএনএন সংবাদকর্মীরা রাফাহ ক্রসিং দিয়ে ত্রাণবাহী ট্রাকের প্রথম বহর অবরুদ্ধ গাজায় ঢুকতে দেখেছেন।

মিশর সীমান্ত থেকে এক সিএনএন স্ট্রিংগার জানিয়েছেন যে ত্রাণবাহী ২০ ট্রাক গাজায় প্রবেশের পর সীমান্ত বন্ধ করে দেওয়া হয়।মিশর থেকে ছোট একটি কনভয় অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ এবং খাদ্য সামগ্রী নিয়ে গাজায় প্রবেশ করার সত্যতা এক বিবৃতিতে নিশ্চিত করেছে হামাস।

হামাসের মিডিয়া অফিস ইতোপূর্বে জানিয়েছিল, আজ যে ত্রাণবাহী ২০ টি ট্রাক গাজায় প্রবেশের কথা রয়েছে তাতে রয়েছে ওষুধ, চিকিৎসা সামগ্রী এবং সীমিত পরিমাণ টিনজাত খাদ্যপণ্য। ৩ হাজার টনের মতো ত্রাণবাহী ২ শতাধিক ট্রাক গাজায় প্রবেশ করার জন্য কয়েকদিন ধরে ক্রসিংয়ের কাছে অবস্থান করছিল।মিশর এবং গাজার মধ্যবর্তী রাফাহ ক্রসিংটি ইসরাইল অবরোধ করে রেখেছে দীর্ঘকাল ধরে। পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে মিশর সীমান্তের ওই রাফাহ ক্রসিং।

সর্বশেষ পাওয়া সংবাদ