সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩০৭, বিধ্বস্ত ভবনে আটকা অনেকে

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বিমানবাহিনীর অব্যাহত বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৩০৭ জন নিহত হয়েছে। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৭৮৫ জনে। জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর- আলজাজিরা

জাতিসংঘের তথ্যমতে, নিহতদের মধ্যে অন্তত ১ হাজার ৫২৪ শিশু এবং ১ হাজার ৪৪৪ নারী রয়েছে। এছাড়া সাড়ে ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। গাজায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে আটকে পড়েছেন অনেকেই। 

গাজার আবাসন মন্ত্রণালয় বলছে, সেখানকার ৩০ শতাংশ ঘরবাড়ি ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন। 

এদিকে আন্তর্জাতিক এনজিও সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গড় হিসাবে প্রতি ১৫ মিনিটে একজনেরও বেশি শিশুর মৃত্যু ঘটছে গাজায়।

গত ১২ দিন ধরে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আবাসিক ভবন থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স কোনো কিছুই হামলা থেকে বাদ যাচ্ছে না। 

এদিকে এরই মধ্যে পানি, খাবার ও জ্বালানি ফুরিয়ে আসছে। ফলে গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সে ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছে সংস্থাটি। 

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ