সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
আন্তর্জাতিক

হামাসকে পুতিনের সঙ্গে তুলনা করলো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুলনা করে বলেছেন, ‘আমি এদের কাউকে জিততে দেব না।’

বৃহস্পতিবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণে বাইডেন আরও বলেন, ‘হামাস ও পুতিন আলাদা হুমকি হলেও তাদের মধ্যে মিল হচ্ছে, তারা দুইজনই প্রতিবেশী গণতান্ত্রিক দেশকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিতে চায়।’ খবর বিবিসির। 

বাইডেন মার্কিন কংগ্রেসে ইউক্রেন ও ইসরায়েলের জন্য সহায়তা হিসেবে কয়েক বিলিয়ন ডলারের তহবিল চাইবেন। তার মতে, মার্কিন মিত্রদের পরিত্যাগ করাটা ‘ঠিক’ হবে না। একইসঙ্গে তিনি ইসরায়েলি নেতাদের ৯/১১ হামলার পর মার্কিন নেতাদের করা ভুল থেকে শিক্ষা নিয়ে ‘রাগে অন্ধ’ না হয়ে যাওয়ার আহ্বান জানান।

ইসরায়েলে ঝটিকা সফর এবং ত্রাণ সরবরাহ গাজায় প্রবেশ করতে দেওয়ার বিষয়ে মিশরের সঙ্গে চুক্তির পর দেশে ফিরে এই ভাষণ দেন বাইডেন।

গাজা এখনো অবরুদ্ধ রয়েছে। ইসরায়েল গাজায় পানি, বিদ্যুৎ, খাবার ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে।

কয়েক দশক ধরে চলা ইসরায়েল-গাজা সংঘাতের সবচেয়ে উত্তেজনাকর ঘটনাটি ঘটে গত ৭ অক্টোবর। সেদিন ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১৪শ’র বেশি মানুষ নিহত হন। এরপর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত তিন হাজার ৭০০ মানুষ নিহত হয়েছেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ