সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
আন্তর্জাতিক

নিউ ইয়র্কে সহকারি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি বংশোদ্ভুত কানিজ ফাহমিদা চৈতি ডিস্ট্রিক্ট কোর্টে সহকারি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি (এডিএ) পদে নিয়োগ পেয়েছেন। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট কোর্টে তার এ নিয়োগ ও সাফল্যে মা-বাবাসহ প্রবাসীরাও গর্ববোধ করছেন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

কানিজ ফাহমিদা চৈতির বাবা সুজন মিয়া নিউ ইয়র্কে রিয়েল এস্টেট ব্যবসায়ী। মা সালেহা রত্মা ডেইজি নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগের পরিদর্শক ছিলেন। এখন তিনি পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। তাদের একমাত্র কন্যা চৈতি। এ দম্পতির একমাত্র ছেলে সাকিবও মেধাবী এবং চিকিৎসা বিষয়ে গ্র্যাজুয়েশন করার পর এখন ইন্টার্ন করছেন। সিলেটের সুজন এবং ডেইজি দম্পতি কুইন্সের এলমহার্স্ট এলাকায় বসবাস করেন। কানিজ ফাহমিদা চৈতির দাদা বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায়। সিলেট শহরে তাদের বাসা চৌকিদেখি। নানা বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

কানিজ ফাহমিদা চৈতি নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির অধীনে বারুখ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পর দুই বছর আগে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে কাজ শুরু করেন। সেই অফিসেই সম্প্রতি নিয়োগ পেয়েছেন তিনি। আগামী বছরের শুরুতে কানিজ ফাহমিদা চৈতি সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসাবে কাজ শুরু করবেন।

মেয়ের এই নিয়োগের প্রতিক্রিয়ায় বাবা সুজন মিয়া ও মা সালেহা রত্না ডেইজি একমাত্র সন্তানের এ সাফল্যে বেশ খুশী হয়েছেন।

কানিজ ফাহমিদা চৈতির মামা যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও সাংবাদিক মাহবুব রহমান। কানিজের নতুন দায়িত্ব অনেক চ্যালেঞ্জের বলে উল্লেখ করেন তিনি বলেন, প্রতারণা ও হোয়াইট-কলার অপরাধ বিষয়ে অগাধ আইনী জ্ঞান থাকতে হয় এই চাকুরিতে। চৈতি তার সেই দায়িত্ব সফলভাবেই পালন করতে পারবেন বলে তিনি আশাবাদী।

সর্বশেষ পাওয়া সংবাদ