মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

ইসরায়েলের ওপর ইইউ পররাষ্ট্র প্রধানের নিষেধাজ্ঞার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন থামাতে দেশটিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল। যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৬ নভেম্বর) লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলের প্রতি ইইউ ব্লকের দৃষ্টিভঙ্গিরও কঠোর সমালোচনা করেছেন এই শীর্ষ ইউরোপীয় কূটনীতিক। তার মতে, ইইউ এখনও পর্যন্ত ইসরাইলি শাসনকে অর্থবহ পরিণতি ভোগ করা থেকে রক্ষা করেছে।

গাজা এবং লেবাননে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরাইল। এ কারণে ইসরায়েলের ওপর আমদানি নিষেধাজ্ঞা ও দেশটির সরকারের সাথে রাজনৈতিক সংলাপ স্থগিত করা উচিত। এমন প্রস্তাব দিয়েছেন তিনি। তার মতে, ব্লকের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান সেই সঙ্গে বলেছেন, স্বাস্থ্যসেবা কর্মীদের উপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। সংঘাতপূর্ণ অঞ্চলে চিকিৎসা কর্মীদের সুরক্ষা অ-আলোচনাযোগ্য। সেই সঙ্গে বোরেল, ইইউ বালবেকের কাছে ইসয়েইলি হামলায় ১২ প্যারামেডিকদের হত্যার তীব্র নিন্দা করেন।

তার এমন প্রতিবাদের পর ইইউ-এর পররাষ্ট্র বিষয়ক কাউন্সিল আগামী সপ্তাহে বোরেলের প্রস্তাব নিয়ে আলোচনা করবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ২০২৩ সালের পর গাজায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৭৩০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি দখলদার বাহিনী। যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও দেশটিতে আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। এর বাইরেও বহু মানুষ নিখোঁজ ও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ