মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

লাহোরে ভয়াবহ বায়ুদূষণে হাসপাতালে ভর্তি ৯০০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোরে ভয়াবহ রুপ নিয়েছে বায়ুদূষণ। এরই মধ্যে বায়ুদূশষজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রায় ৯০০ জন। দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

শহরটির বায়ুদূষণ পরিস্থিতি এতটাই চরম হয়েছে যে, রাস্তায় বের হলে চোখে জ্বালাপোড়া ও গলা জ্বলছে। দরজা–জানালা দিয়ে প্রবেশ করা বিষাক্ত কণার ক্ষতির পরিমাণ কমাতে বাড়িতে খুব কম লোকই এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে সক্ষম হচ্ছেন।

দূষণ থেকে শিশুদের সুরক্ষা দিতে লাহোরের পাশাপাশি পাঞ্জাব প্রদেশের আরও কয়েকটি শহরে সব স্কুল বন্ধ রাখা হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

ভারত সীমান্তবর্তী পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে প্রায় দেড় কোটি মানুষের বাস। বিভিন্ন কলকারখানা থাকায় শহরটি প্রায়ই দূষণ তালিকায় শুরুর দিকে থাকে। তবে চলতি নভেম্বরে সেখানকার বায়ুদূষণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুর মান সূচকে লাহোরের স্কোর ১ হাজার ছাড়িয়ে গেছে। আজ মঙ্গলবার শহরটির সবশেষ স্কোর ছিল ৯১০।

বায়ুর মান সূচকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। সূচকে ৩০০ স্কোর ছাড়িয়ে গেলে একে ‘বিপজ্জনক’ বলা হয়। তাই লাহোরের বায়ুর মানের স্কোর নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। সূত্র: ডন

সর্বশেষ পাওয়া সংবাদ