মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

কিউবায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ধ্বসে পড়েছে ঘরবাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকান দেশ কিউবায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কোনো হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন, ধ্বসে পড়েছে বহু ঘরবাড়ি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রোববার (১০ নভেম্বর) কিউবার বারটোলোমি মাসো থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, ভূমিকম্পের কারণে বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তবে কেউ নিহত আ আহত হয়নি। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তিগো ডি কুবা এবং গ্রামনা এলাকা। এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এত তীব্র ভূমিকম্প এর আগে তারা দেখেননি। ইউএসজিএস জানিয়েছে, গত ৫০ বছরের মধ্যে দেশটিতে ৫ অথবা তার বেশি মাত্রার ২৩টি ভূমিকম্প আঘাত হেনেছে।

সান্তিগোর বাসিন্দা গ্রিসেলডা ফার্নান্দেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ভূমিকম্প এর আগেও আমরা দেখেছি। কিন্তু এত তীব্র ভূমিকম্প কখনো দেখিনি।’

কিউবার আরেক শহর সান্তিগোর বাসিন্দা বলেন, ‘হঠাৎ ভবনগুলো দুলতে শুরু করেছিল। আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। অনেকেই দরজার কাছে আশ্রয় নিয়েছিলাম।’
গত কয়েক মাস ধরেই বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে কিউবা। কিছুদিন আগে জাতীয় গ্রিডে সমস্যার কারণে সারা দেশ ব্ল্যাক আউট হয়ে পড়েছিল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ১ কোটি মানুষ। তার মধ্যেই আঘাত হেনেছিল শক্তিশালী হ্যারিকেন অস্কার। এসব দুর্যোগে মারা গেছেন ৬ জন মানুষ।সূত্র: আল জাজিরা

সর্বশেষ পাওয়া সংবাদ