মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, ঘর ছাড়ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। রাজ্যের ভেনচুরা কাউন্টিতে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে ২০ হাজার ৪৮৫ একরেরও বেশি এলাকা। প্রাণ বাঁচাতে অন্তত ১৪ হাজার বাসিন্দাকে দ্রুত ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ‘মাউন্টেন ফায়ার’ নামে পরিচিত এই দাবানল গত বুধবার সকালে শুরু হয় এবং প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে।

দাবানলে ভুক্তভোগীদের মধ্যে অন্যতম ৬০ বছর বয়সী টেরি মরিন এবং তার স্বামী ডেভ। বুধবার সকালে তারা কাজের জন্য বাইরে ছিলেন। হঠাৎ ক্যামারিলো এলাকায় নিজেদের বাড়ির কাছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফিরে আসেন। ওই সময় বাড়িটিতে দুজন অতিথি ছিলেন। তারা তখনো ঘুমাচ্ছিলেন।

মরিন জানান, আমি ঘরের দরজায় ধাক্কা দিতে থাকি। কিন্তু তারা কিছুই শুনতে পায়নি। আমি চিৎকার করে বলি, ‘কুকুরটা নিয়ে বেরিয়ে যাও। তোমাদের কাছে সময় নেই, এখনই চলে যাও!

এর মধ্যেই তাদের বাড়ির আঙিনায় আগুনের ফুলকি এসে পড়তে শুরু করে। তাপমাত্রাও দ্রুত বেড়ে যায়। মরিন বলেন, এটি খুবই গরম ছিল। চারপাশে শুধু ধোঁয়া আর আগুন।

ভেনচুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, দাবানলে অন্তত ১৩২টি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ৮৮টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ জন মানুষ ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। কর্তৃপক্ষ এ পর্যন্ত ৪০০টি বাড়ি খালি করিয়েছে। তবে ২৫০টি পরিবার এখনো বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছে।

দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন প্রায় ৭০ হাজার বাসিন্দার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে, যাতে আরও বড় ধরনের বিপদ এড়ানো যায়।

বাতাসের গতি কমে আসার কারণে শুক্রবার পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে দাবানল কীভাবে শুরু হয়েছে তা এখনো জানা যায়নি। আগুনের উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে ভেনচুরা কাউন্টির দমকল বাহিনী।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্যালিফোর্নিয়ায় দাবানলের প্রকোপ বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধি ও শুষ্ক আবহাওয়ার ফলে সামান্য স্ফুলিঙ্গও ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপ নিচ্ছে। সামনের দিনগুলোতে এমন পরিস্থিতি আরও ঘনঘন দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: সিএনএন

সর্বশেষ পাওয়া সংবাদ