মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৭১ অভিবাসী আটক, বাংলাদেশের ২৪ জন

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে বাংলাদেশিসহ ৭১ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে ২৪ জন বাংলাদেশি নাগরিক।

বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ফেডারেল টেরিটরির মালয়েশিয়ান অভিবাসন বিভাগ (জিআইএম) রাজধানী কুয়ালালামপুরের চারপাশে অভিযান চালায়। এসময় তাদের আটক করা হয়।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেন, অভিযানকালে ১৫০ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এরপর বাংলাদেশি ২৪ জন, মিয়ানমারের ৩০, নেপালের ৮, ইন্দোনেশিয়ার ৭, থাইল্যান্ডের একজন ও পাকিস্তানের এক নাগরিকসহ মোট ৭১ জনকে অভিবাসন আইন লঙ্ঘন করার অপরাধে আটক করা হয়।

পরিচালক ব্যাখ্যা করেন, অভিবাসন আইন লঙ্ঘনের অপরাধে ১০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা বা পাঁচ বছরের বেশি কারাদণ্ড বা বেত্রাঘাত সহ উভয় দণ্ড হতে পারে।

ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জোর দিয়ে বলেন, আটক বিদেশিদের সুরক্ষার সঙ্গে জড়িত পক্ষ, নিয়োগকর্তা বা অন্য কেউ হোক না কেন, সার্বভৌমত্ব এবং জননিরাপত্তা বজায় রাখতে তাদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ