মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

ইলেক্টোরাল ভোট, ট্রাম্প ২১১ হ্যারিস ১৫৩: মার্কিন মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ৪০টিরও বেশ রাজ্যে ভোটগ্রহণ শেষ। আগামী এক ঘণ্টার মাঝে আভাস পাওয়া যাবে যে কোন রাজ্যে কে জিততে চলেছেন। তবে, কিছু রাজ্য আছে, যেগুলোর ফলাফল আসতে কিছুটা বেশি সময় লাগবে। এখন পর্যন্ত, হ্যারিস ১৫৩ ইলেক্টোরাল ভোট এবং ট্রাম্প ২১১ পেয়েছে।

ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের জন্য লড়াই করছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ রাত ১০টায় আরও তিনটি রাজ্যে ভোট শেষ হবে, যার মধ্যে শেষ গুরুত্বপূর্ণ রাজ্য হল নেভাদা।

মার্কিন মিডিয়ার খবর অনুয়ায়ী এখন পর্যন্ত আলাবামা, আরকানসাস, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিসৌরি, নর্থ ডাকোটা, ওকলাহোমা, সাউথ ক্যারোলিনা, সাউথ ডাকোটা, টেনেসি, টেক্সাস, ওয়েস্ট ভার্জিনিয়া এবং ওয়াইমিং-এ ট্রাম্প জিতেছেন।

অপর দিকে হ্যারিস এখন পর্যন্ত ডেলাওয়্যার, ইলিনয়, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, ভারমন্ট এবং মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে জয় পেয়েছেন।

প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার ম্যাজিক সংখ্যা হল ২৭০।

সর্বশেষ পাওয়া সংবাদ