মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : ৪০টি রাজ্যের ফলাফলের অপেক্ষা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪০টির বেশি রাজ্যে এরই মধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। ধীরে ধীরে আসতে শুরু করেছে ফলাফলের পূর্বাভাস। তবে কিছু রাজ্যের ফল জানতে অপেক্ষার প্রহর আরও খানিকটা দীর্ঘ হতে পারে।

প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দল রিপাবলিকান পার্টির জন্য ১৬২ ইলেকটোরাল ভোট মোটামুটি নিশ্চিত। আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জিতছেন ৮১টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট।

মূলত নিজেদের শক্ত ঘাঁটিগুলোর ফলাফলেই প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন ট্রাম্প। ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোর ফলাফল সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

টেক্সাস, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ওয়াইমিং, আরাকানসাস, সাউথ ক্যারোলিনার মতো রাজ্যগুলোতে জিততে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর কমলা হ্যারিস জিতছেন ডেলাওয়ার, রোড আইল্যান্ডের মতো রাজ্যগুলোতে।

বিবিসির তথ্যমতে, মিশিগান, পেনসিলভানিয়া, উইসকসসিন, জর্জিয়া, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদায় দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। এসব রাজ্যে তাদের ভোট ব্যবধান খুবই কম।

সর্বশেষ পাওয়া সংবাদ