সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
আন্তর্জাতিক

গাজার ১১ লাখ ‍মানুষকে সরিয়ে নেওয়া অসম্ভব

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরাইলের আলটিমেটামের জবাবে ইউরোপী ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন যে, উত্তর গাজা থেকে মানুষ সরিয়ে নেওয়ার নির্দেশ ‘বাস্তবায়ন করা একেবারেই অসম্ভব।

শনিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

চীনে এক কূটনৈতিক সফরের শেষদিনে তিনি আরও বলেন, গাজার মত একটা জায়গা থেকে একদিনে ১০ লাখের বেশি মানুষ সরানো শুধুমাত্র একটি মানবিক বিপর্যয়ের সময়ই চিন্তা করা যায়।

ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে ইসরাইলে প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করলেও এই কর্মকর্তা সতর্ক করেছেন যে, ইসরাইল আন্তর্জাতিক মানবাধিকার আইনও মানতে বাধ্য।

এদিকে শুক্রবার ইসরাইলের আলটিমেটামের পর গাজা উপত্যকার উত্তরাঞ্চল ওয়াদি ছেড়েছে চার লাখের বেশি ফিলিস্তিনি। শুক্রবার দিন শেষ হওয়ার আগেই ওয়াদি থেকে ফিলিস্তিনিরা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে এলাকা ত্যাগ করেছেন।

শনিবারও এই ধারা অব্যাহত রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক অঙ্গসংস্থা ইউনাইটেড নেশনস অফিস ফর কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ওচা)।

৩৬৫ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট গাজা উপত্যকায় বসবাস করেন ২৩ লাখেরও বেশি ফিলিস্তিনি। তাদের মধ্যে অন্তত ১১ লাখ, অর্থাৎ গাজা উপত্যকার মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই বসবাস করেন ওয়াদিতে।

গত ৭ অক্টোবর শনিবার ইসরাইলের হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। এই দিন ভোরে ইসরাইলের দক্ষিণ সীমান্তের বেড়া ভেঙে সেখানে অনুপ্রবেশ করে শত শত হামাস যোদ্ধা। হামলার প্রথম দিনই নিহত হন শত শত ফিলিস্তিনি।

এই সংঘাতে ১৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ইসরাইলের ১৩০০ মানুষের মৃত্যু হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ