মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

বরফ-শিলায় আচ্ছন্ন সৌদির মরুভূমি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে টানা বৃষ্টির কারণে সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেট। এতে নাগরিকদের সাবধানে থাকার উপদেশ দেওয়া হয়েছে।

উত্তর সীমান্ত অঞ্চলে শনিবার ব্যাপক বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে। বিশেষ করে রাফা গভর্নরেট ও এর আশেপাশের এলাকাগুলোতে।

ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জাজান, আসির, আল বাহাহ, মক্কা, মদিনা, হাইল ও উত্তর সীমান্তসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রঝড়, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের সতর্কবার্তা দিয়েছে।

তাছাড়া রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, তাবুক ও আল জাওফেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কুয়াশার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে উত্তরাঞ্চলের আল জুফের এলাকা বরফের চাদরে ঢেকে গেছে। শুক্রবার থেকে সেখানে বরফ পড়া শুরু করে।

সাকাকা সিটি ও দুমাত আল জান্দালোতেও শিলাবৃষ্টি হচ্ছে। বসন্তের সময় এখানে নানা ধরনের ফুল ফোটে। তবে এখন এই জায়গায়টিতে অস্বাভাবিক শীতের দৃশ্য দেখা যাচ্ছে।

গত বুধবার থেকে ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিতে আল জউফের বিভিন্ন অংশে প্রভাব পড়েছে। সূত্র: গাল্ফ নিউজ

সর্বশেষ পাওয়া সংবাদ