বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস
advertisement
আন্তর্জাতিক

কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলা, ১০ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৩ নভেম্বর) দুপুরে শ্রীনগরের লালচক বাজার এলাকায় এই হামলা ঘটে।

এর আগে শনিবার (২ নভেম্বর) শ্রীনগরের খানিয়ার এলাকায় সন্ত্রাসদমন অভিযান চালিয়েছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। ওই অভিযানে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হন, সেই সঙ্গে নিহত হন এক সন্ত্রাসী। ওই অভিযানের একদিন পরেই শ্রীনগরে গ্রেনেড হামলার ঘটলো।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শ্রীনগরের প্রাণকেন্দ্র হলো লালচক। রোববার বন্ধের দিন হওয়ায় সেখানে ভিড় বেশি ছিল। এদিন দুপুরের দিকে আচমকা সেখানকার পর্যটক সহায়তা কেন্দ্রের কাছে গ্রেনেড বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। এরই মধ্যে আহতদের উদ্ধার করে শ্রীনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ওই এলাকায় পৌঁছান। লালচকের ওই এলাকাটি বর্তমানে তারা ঘিরে রেখেছেন।

এদিকে, ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, বাজারে ঠেলাগাড়ির ওপর একটি অস্থায়ী দোকানে গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণস্থলের কাছেই নিরাপত্তা বাহিনী সিআরপিএফের বাঙ্কার ছিল। সেটি লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযানও শুরু করেছে তারা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ