মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

হামাসের হামলায় ১৫ ইসরাইলি সেনা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের হামলায় ১৫ ইসরাইলি সেনা হতাহত হয়েছে। ওই ব্রিগেড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আল-কাসসাম যোদ্ধারা একটি জটিল অভিযানে অংশ নিয়ে প্রথমে ইহুদিবাদীদের একটি সাঁজোয়া যানে আল-ইয়াসিন ১০৫ শেল দিয়ে আঘাত হানেন। এরপর তারা একটি ঘরে ঘাঁটি গেড়ে অবস্থান করা ১২ ইসরাইলি সৈন্যর ওপর টিবিজি শেল দিয়ে হামলা চালান। এসব হামলায় সব ইহুদিবাদী সেনা নিহত অথবা আহত হয়।

উত্তর গাজার জাবালিয়া এলাকায় এসব হামলা হয় জানিয়ে বিবৃতিতে বলা হয়, এ সময় হামলা থেকে রক্ষা পাওয়া ৩ ইসরাইলি সেনা কোনোমতে একটি মেরকাভা ট্যাংকের দিকে দৌড়ে পালাতে থাকলে উচ্চ বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন একটি বোমা নিক্ষেপ করে তাদেরকেও ঘায়েল করা হয়। তবে এসব ক্ষয়ক্ষতির কথা এখনও স্বীকার করেনি ইসরাইল।

উত্তর গাজায় গত কয়েক সপ্তাহের ইসরাইলি ভয়াবহ আগ্রাসনের মুখে নিজেদের অভিযানের মাত্রা বাড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। উত্তর গাজায় গত কয়েক সপ্তাহে অন্তত ১,০০০ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল। এই নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি পাশবিক গণহত্যায় ৪৩ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। হতভাগ্য এসব মানুষের বেশিরভাগ নারী ও শিশু।

এর আগে দেশটির সেনাবাহিনী স্বীকার করেছে, গত অক্টোবর মাসে গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে তাদের ৬২ সেনা নিহত হয়েছে। গাজা যুদ্ধে একমাসে নিহতের দিক দিয়ে এটি ইসরাইলি সেনাদের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত বছরের ডিসেম্বরে গাজায় ১১০ ইসরাইলি সেনা নিহত হয়েছিল। পার্সটুডে

সর্বশেষ পাওয়া সংবাদ