বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
আন্তর্জাতিক

এখন বন্ধ হওয়া উচিত গাজা যুদ্ধ : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সোমবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে বলেছেন, গাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মিশর দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করার পর তিনি যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রচেষ্টা চালিয়েছেন। খবর এএফপির।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমাদের একটি যুদ্ধবিরতি প্রয়োজন। আমাদের এই যুদ্ধ বন্ধ করা উচিত। এটা বন্ধ হওয়া উচিত, এটা বন্ধ হওয়া উচিত, এটা বন্ধ হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে বাইডেন এমন সময় এই বিবৃতি দিলেন যখন ইসরায়েলি হামলায় অবরুদ্ধ এই উপত্যকা রীতিমত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি।

সেখানকার মসজিদ, আবাসিক ভবন, স্কুল, হাসপাতাল সবখানেই তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনে গাজায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এখন পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রয়েছে। সেখানে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। গাজায় প্রায় এক বছরে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। সেখানে আহত হয়েছে আরও ১ লাখ ১ হাজার ১১০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ