মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

মেক্সিকোয় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৪, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় একটি মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

জ্যাকাতেকাস প্রদেশের উচ্চপদস্থ কর্মকর্তা রদ্রিগো রেইস সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় ২৪ জন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং ৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।

শনিবার জ্যাকাতেকাস ও কেন্দ্রীয় রাজ্য আগুয়াসকালিয়েন্তেসকে সংযুক্তকারী একটি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ভুট্টাবোঝাই একটি কন্টেইনার ট্রাক থেকে পড়ে গিয়ে বাসটিকে উল্টে দেয়। এর ফলে বাসের যাত্রীরা হতাহত হন।

বাসটি পশ্চিমাঞ্চলীয় নায়ারিত প্রদেশের তেপিক শহর থেকে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী শহর সিউদাদ জুয়ারেজে যাচ্ছিল।

রেইস আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রমের জন্য সেনাবাহিনী, জাতীয় গার্ড এবং সিভিল প্রোটেকশন বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। সূত্র: এএফপি

সর্বশেষ পাওয়া সংবাদ