মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) রাতে উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় এই হামলা চালানো হয়। একই দিন গাজা সিটির একটি স্কুল এবং লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

প্রত্যক্ষদর্শী ও মেডিকেল সূত্রে জানা যায়, শনিবার রাতে বেইত লাহিয়ায় একটি বাড়িতে হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৩৫ জন নিহত হন। পরে আরেকটি বাড়িতে হামলা হলে আরও ১০ জন প্রাণ হারান।

একই দিন সন্ধ্যায় গাজা সিটির সালাহ আল-দ্বীন স্কুলেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল। হামলায় একজন নিহত ও অনেকে আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হামাসের একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা।

এদিকে, বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে ‘নিরীহ সাধারণ মানুষকে পদ্ধতিগত ও নির্মমভাবে হত্যার’ অভিযোগ তুলেছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ১ হাজার ১৩৯ জন নিহত হন, জিম্মি করা হয় ২ শতাধিক মানুষকে। এরপর থেকেই গাজায় বর্বরোচিত তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় গত এক বছরে অবরুদ্ধ উপত্যকাটিতে অন্তত ৪২ হাজার ৮৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। গুঁড়িয়ে দেওয়া হয়েছে গাজার বেশিরভাগ ঘরবাড়ি। সূত্র: আল-জাজিরা

সর্বশেষ পাওয়া সংবাদ