বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
আন্তর্জাতিক

ইসরায়েলি অভিযান, একই পরিবারের ৩৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজার খান ইউনিসে অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে এক পরিবারের অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনই শিশু।

ফলে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৭ জনে। আহত হয়েছেন এক লাখের বেশি।

তাছাড়া গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উত্তর গাজার বেশ কিছু আবাসিক ভবন বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। এটিকে গণহত্যা হিসেবে বর্ণনা করা হচ্ছে।

অন্যদিকে লেবাননে সবশেষ হামলায় ৩ সাংবাদিকসহ বেশ কিছু হতাহতের খবর পাওয়া গেছে।

জানা গেছে, লেবাননের দক্ষিণ হাসবাইয়া এলাকায় ওই সাংবাদিকদের বাসস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। তারা যুদ্ধের সংবাদ কাভার করছিলেন।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে আড়াই হাজার ছাড়িয়েছে। সূত্র: আল-জাজিরা

▐ সর্বশেষ পাওয়া সংবাদ