মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

বৈরুতে রাতভর ইসরায়েলী হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে রাতভর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের ভয়াবহ বিমান হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সময় রাত ৯টা থেকে শুরু হওয়া এ হামলায় অন্তত ১৭ বার আঘাত হানা হয়। বিশেষ করে, হরাত হরেইক ও লাইলাকি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

সাধারণত, ইসরায়েলি বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার আগে সতর্কবার্তা প্রদান করে, যাতে স্থানীয় বাসিন্দারা স্থানত্যাগ করতে পারে। তবে বুধবার রাতের প্রথম তিনটি হামলার ক্ষেত্রে কোনো পূর্বাভাস বা সতর্কতা দেওয়া হয়নি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতে রাতভর ইসরায়েলের হামলায় অন্তত একজন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

লাইলাকিতে ৬ টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আগুন লাগার পর তা অন্যান্য ভবনেও ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিসংখ্যান বা আগুন পুরোপুরি নিভেছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়নি।

এক মাস আগেও দক্ষিণ বৈরুতের দাহিয়ে ছিল একটি জনবহুল এলাকা। কিন্তু ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এখন অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে এলাকাটি। একের পর এক হামলার মাধ্যমে বাসিন্দাদের অন্যত্র আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে। এ অঞ্চলে হিজবুল্লাহর উল্লেখযোগ্য উপস্থিতির কারণে হামলাগুলো পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এই হামলা বৈরুতের পরিস্থিতিকে আরও জটিল ও মানবিক সংকটকে তীব্র করেছে। সূত্র: আল-জাজিরা

সর্বশেষ পাওয়া সংবাদ