সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
আন্তর্জাতিক

ইসরায়েলে যুদ্ধ পরিস্থিতিতে জরুরি সরকার গঠন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধের পঞ্চমদিনে এসে অবশেষে জরুরি সরকার গঠনে ঐকমত্যে পৌঁছালো ইসরায়েলের সরকারি ও বিরোধী দলগুলো। দীর্ঘ আলোচনার পর বুধবার (১১ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বিরোধী দলীয় নেতা বেনি গান্টজ জরুরি সরকার গঠনে ঐকমত্যে পৌঁছান। দুই পক্ষের এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

যুদ্ধকালীন পরিস্থিতিতে এই জরুরি সরকারের ছোট্ট মন্ত্রিসভায় সদস্য হিসেবে রয়েছেন কেবল প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বিরোধী নেতা বেনি গ্যান্টজ ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক জেনারেল, বিরোধী দল ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা গাদি আইজেনকোট এবং দেশটির কৌশলগত সম্পর্ক বিষয় মন্ত্রী রন ডারমার যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন।

যুদ্ধের সময় ন্যাশনাল ইউনিটি পার্টির পাঁচ সদস্যকে বৃহত্তর নিরাপত্তা মন্ত্রিসভায় যুক্ত করা হবে, যা প্রতিটি সরকারের অধীনে কাজ করবে। গান্টজ, আইজেনকোট, গিডিয়ন সা’র থাকবেন সেই মন্ত্রিসভায়, বাকি দুজনকে এখনো নির্ধারণ করা হয়নি।

বিরোধী নেতা ইয়াইর লাপিদের জন্যেও যুদ্ধকালীন মন্ত্রিসভায় একটি স্থান উন্মুক্ত রাখা হয়েছে। উগ্র-ডানপন্থি ইহুদিবাদী দলগুলো থাকলে সরকারে যোগ দেবেন না বলে শর্ত দিয়েছিলেন তিনি।

এদিন নেতানিয়াহু-গান্টজের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সঙ্গে সম্পর্কিত নয়, এমন কোনো আইন বা সরকারি রেজুলেশন ইসরায়েলে পার্লামেন্ট নেসেটে তোলা হবে না। সূত্র: টাইমস অব ইসরায়েল

সর্বশেষ পাওয়া সংবাদ