মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পার্টিতে এলোপাতাড়ি গুলি: নিহত ৩, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি স্কুলের ফুটবল ম্যাচ বিজয় উপলক্ষে আয়োজিত পার্টিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় শেরিফ উইলি মার্চ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুজনের বয়স ১৯ বছর এবং একজনের বয়স ২৫ বছর।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, আহতদের বিমানযোগে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। শেরিফ জানান, স্থানীয় সময় শনিবার ভোরে জরুরি সেবায় ফোন আসে এবং তারা ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান। তবে সেখানে পৌঁছানোর পর নিরাপত্তাকর্মীরা এক বিশৃঙ্খল অবস্থার সম্মুখীন হন।

প্রতিবেদনে জানানো হয়েছে, পার্টিতে ২০০ থেকে ৩০০ জন মানুষ উপস্থিত ছিলেন। ফুটবল খেলা শেষ হওয়ার ৩-৪ ঘণ্টা পর এই পার্টির আয়োজন করা হয়েছিল। তবে এর সঙ্গে স্কুল কর্তৃপক্ষ কোনোভাবে যুক্ত ছিল না।

শেরিফ বলেন, আমরা এখনো সহিংসতার কারণ খুঁজে পাচ্ছি না। সবাই বলছে, তারা কোনো দ্বন্দ্ব দেখেনি।

আয়োজকদের একজন জো জনসন জানান, পার্টি শেষ হওয়ার মাত্র ৩০ মিনিট আগে গুলি শুরু হয়। তিনি বলেন, গুলির শব্দ অনেকটা মেশিনগানের মতো শোনাচ্ছিল।

এই ঘটনা যুক্তরাষ্ট্রে চলমান বন্দুক সহিংসতার ধারাবাহিকতার একটি অংশ। চলতি বছর এ পর্যন্ত দেশটিতে ৪২২টিরও বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহে হোমকামিং পার্টিতে গুলির ঘটনা ঘটলো। কয়েকদিন আগেই টেনেসির ন্যাশভিলে একটি হোমকামিং অনুষ্ঠানের পর বন্দুকহামলায় একজন নিহত এবং ৯ জন আহত হয়েছিলেন। সূত্র: সিএনএন

সর্বশেষ পাওয়া সংবাদ