মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় এক হাসপাতালে যমজ ১৮ শিশুর জন্ম

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এক বিরল ঘটনার সাক্ষী হলো। হাসপাতালটিতে ২৪ ঘণ্টায় এক জোড়া নয়, ২ কিংবা ২ জোড়া নয়, একবারে ৯ জোড়া যমজ শিশু জন্ম নিলো হাসপাতালটিতে। ৯ জন প্রসূতি এসব যমজ সন্তানের জন্ম দিয়েছেন। শিশুগুলোর মধ্যে ১১টি মেয়ে ও ৭টি ছেলে। বাচ্চা ও মায়েরা সকলেই সুস্থ আছেন।

স্থানীয় চিকিৎসকদের দাবি, পশ্চিমবঙ্গের কোনো হাসপাতালে একদিনে এতগুলো যমজ শিশুর জন্ম এই প্রথম। এর আগে রাজ্যের কোনো হাসপাতালে এমন নজির তৈরি হয়েছে কি না, তা চিকিৎসকদের কাছেও অজানা।

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, ৯ প্রসূতি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ও তারা সবাই প্রথমবারের মতো মা হলেন। সব মা ও শিশু সুস্থ রয়েছে। তবে এই ১৮ শিশুর মধ্যে ৪ জনের ওজন কম থাকায় তাদের নবজাত নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়েছে।

তিনি আরও বলেন, যমজ শিশুর জন্ম সবসময় ঝুঁকিপূর্ণ। সেজন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। হাসপাতালে জ্যেষ্ঠ চিকিৎসকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে জুনিয়র চিকিৎসকরাই এই প্রসব প্রক্রিয়ায় চাপ সামলেছেন।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক বলেন, এর আগে হাসপাতালে এমনটা হয়নি। এটা এক বিরল ঘটনা ও রেকর্ড। আমরা এটিকে নথিভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করবো।

সর্বশেষ পাওয়া সংবাদ