মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের ভয়াবহ হামলায় নারী-শিশুসহ নিহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। শনিবার (১৯ অক্টোবর) ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েলি সৈন্যদের ভারী বন্দুকযুদ্ধের খবরের কয়েক ঘণ্টা পর এই হামলা চালায় দখলদার দেশটি।

রোববার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তারা জানিয়েছে, শনিবার দিনগত রাতে উত্তর গাজার বেইত লাহিয়া শহরে ইসরায়েলি বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে গাজা শাসনকারী হামাস কর্তৃপক্ষ। হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ইসরায়েল বলেছে, তারা হামলায় হতাহতের রিপোর্ট পরীক্ষা করছে। কিন্তু একইসঙ্গে তারা হামাস কর্তৃপক্ষের প্রকাশিত পরিসংখ্যানকে ‘অতিরঞ্জিত’ বলে আখ্যায়িত করেছে। ইসরায়েলের দাবি, এ বিষয়ে তাদের সেনাবাহিনীর কাছে থাকা তথ্যের সঙ্গে হামাসের তথ্য মেলে না।

গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, জনাকীর্ণ আবাসিক এলাকায় বোমা হামলা চালানো হয়েছে। হামলায় পুরো একটি আবাসিক কমপ্লেক্স ধ্বংস হয়ে গেছে। এখনো অনেক মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বেইত লাহিয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবিসিকে বলেছে, তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা করেছে ও বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে যা যা করা যায়, করেছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজাজুড়ে অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছেন ৪২ হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় এক লাখ মানুষ। সূত্র: বিবিসি, আল জাজিরা

সর্বশেষ পাওয়া সংবাদ