বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
আন্তর্জাতিক

ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত জাহাজে হুথিদের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : আরব সাগরে ড্রোন দিয়ে ইসরাইলের সাথে সংশ্লিষ্ট আরেকটি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথিরা। তবে জাহাজটিকে কখন লক্ষবস্তু করা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, আল্লাহর সাহায্যে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে আরব সাগরে মেগালোপোলিস নামে একটি জাহাজ লক্ষ্য করে অভিযান চালিয়েছে।

তিনি বলেন, ইসরাইলি বন্দর অভিমুখে পণ্য পরিবহনের ওপর ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করার জন্য জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়। অভিযানটি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ইউনিট পরিচালনা করেছে।

জেনারেল সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইল অভিমুখী সমস্ত জাহাজকে আঘাত করা অব্যাহত রাখবে। যেসব জাহাজ ইসরাইল থেকে লোহিত সাগর দিয়ে বের হবে সেগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি সুস্পষ্ট ঘোষণা দেন- অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননের ওপর দখলদার বাহিনীর আগ্রাসন বন্ধ হলেই কেবল ইসরাইল-বিরোধী ইয়েমেনি অভিযান বন্ধ হবে।

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাত সম্পর্কে জেনারেল সারি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজা এবং লেবাননের যোদ্ধাদের স্যালুট করে এবং নিশ্চিতভাবে বিশ্বাস করে যে, মহান নেতা ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাত বিশ্বের সমস্ত প্রতিরোধ ও মুক্তিকামী মানুষের মুক্তি এবং বিজয়ের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পকে জোরদার করবে। রয়টার্স, পার্সটুডে

▐ সর্বশেষ পাওয়া সংবাদ