মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪৭ হাজার টাকা নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক: শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত নির্ধারণ করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। যা বাংলাদেশি মুদ্রায় ৪৭ হাজারের বেশি। শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় সংসদে বাজেট ২০২৫ পেশ করার সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান।

তিনি বলেন, মানবসম্পদ মন্ত্রণালয় শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের (২২৯০ রিঙ্গিত), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (৩৩৮০ রিঙ্গিত) এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের (২৯৮৫ রিঙ্গিত) প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করবে।

আনেয়ার বলেন, জুন মাসে প্রগতিশীল মজুরি নীতির জন্য পাইলট প্রোগ্রাম অনুসরণ করে। এটি পরের বছর সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে। ২০০ মিলিয়নের বাজেটে ৫০০০০ শ্রমিক উপকৃত হবে।

দেশটির মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম বলেছেন, ২০২৫ সালের বাজেটে ঘোষিত দেড় হাজার থেকে ১৭০০ রিঙ্গিতে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হলো। কর্মীদের কল্যাণ নিশ্চিত করার জন্য সরকারের প্রচেষ্টার অংশ এটি। বিশেষ করে স্বল্প আয়ের লোকদের অগ্রাধিকার দেয়া এবং তাদের মর্যাদা উন্নীত করার জন্য।

প্রসঙ্গত, ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব সে বছরের ১ মে থেকে প্রতি মাসে ১৫০০ রিঙ্গিত ন্যূনতম মজুরি হার ঘোষণা করেছিলেন।

মালয়েশিয়া সরকারের আশা, ২০২৫ সালে অর্থনীতি ৪ দশমিক ৫ শতাংশ থেকে ৫ দশমিক ৫ শতাংশ প্রসারিত হতে পারে। চলতি বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে।

মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশন বিবৃতিতে, ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এমএসএমই) সম্মুখীন চ্যালেঞ্জগুলিকে স্বীকার করে নতুন ন্যুনতম মজুরি নির্ধারণের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সূত্র-রয়টার্স।

সর্বশেষ পাওয়া সংবাদ