বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
আন্তর্জাতিক

বেনাপোলের মাদক ব্যবসায়ী সুইটের যাবজ্জীবন কারাদন্ড

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে চিহ্নিত মাদক ব্যবসায়ী হেরোইন চোরাচালান মামলায় মনিরুজ্জামান সুইটকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা কারাদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক তসলিম আরিফ এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত সুইট বেনাপোলের দীঘিরপাড় গ্রামের কবির হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।

সংশ্লিষ্ট সূত্র মতে, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি সকাল ৮ টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ সাদীপুর গ্রাম থেকে মনিরুজ্জামান সুইটকে আটক করে। এসময় তার কাছ থেকে একশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় এসআই এহসানুল হক বেনাপোল পোর্ট থানায় সুইটের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে এসআই সফিকুল ইসলাম সর্দার ২০১৭ সালের ৩০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। গতকাল আসামির উপস্থিতিতেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরো ছয় মাসের কারাদ-ের আদেশ দেয়া হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ