মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে ৯৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৯৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৫০ জন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সিকে বুধবার জানিয়েছেন, মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা ঘটেছে।

তিনি জানিয়েছেন, বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে।

তিনি আরও জানিয়েছেন, উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করছিলেন স্থানীয় লোকজন। পরে এতে বিস্ফোরণের কারণে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ৯৪ জনের মৃত্যু হয়।

এর আগে গত মাসে উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ