সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
আন্তর্জাতিক

ইসরায়েলি বাসিন্দাদের এলাকা ছাড়ার সময় বেঁধে দিলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ দিনে গড়িয়েছে। এখনো চলছে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। ইসরায়েলের তেল আবিবসহ মধ্য অঞ্চলে নতুন করে রকেট হামলা চালিয়েছে হামাস। যদিও এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তাছাড়া ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনের বাসিন্দাদের স্থানীয় সময় বিকেলে ৫টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।

হামাসের ইজ আদ-দিন আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণের উপকূলীয় শহর আশকেলনে বড় রকেট হামলার হুমকি দিয়েছেন। এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, শত্রুরা আমাদের হাজার হাজার নাগরিককে বাস্তুচ্যুত করেছে, ধ্বংস করে দিয়েছে বাড়িঘর। তাই দখলদারদের ওই এলাকা থেকে সরে যেতে হবে।

এদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আড়াই হাজারের বেশি। এর জেরে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এই হামলার জন্য ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর প্রতিশোধ নেওয়া মাত্র শুরু হয়েছে।

অন্যদিকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৭ শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

সর্বশেষ পাওয়া সংবাদ