মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

মাহাথির মোহাম্মদ ফের হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার ২ বারের সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০০ বছরের কাছাকাছি বয়সী মাহাথিরকে শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে প্রচণ্ড কাশির কারণে গত জুলাই মাসে মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার মাহাথিরের সহযোগী জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় তাকে জাতীয় হার্ট ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

তার সহযোগী সুফি ইউসুফ বলেন, হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে মাহাথির মোহাম্মদ ‌‘লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে’ আক্রান্ত। আগামী কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে বলেও জানানো হয়।

গত জুলাই মাসে ৯৯ বছরে পা রেখেছেন মাহাথির। গত কয়েক বছর ধরে তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন এবং তার বাইপাস সার্জারি করা হয়েছে। এর আগে গত জুলাইয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া চলতি বছরের শুরুতে প্রায় ৩ মাস তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

মাহাথির মোহাম্মদের জন্ম ১৯২৫ সালের ১০ জুলাই। তিনি ১৯৮১ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন। ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। ২০২০ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ