মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ২৯ জন ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে আরও ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। পুরো গাজাজুড়েই আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। উত্তর গাজায় ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলার কারণে প্রায় ৪ লাখ ফিলিস্তিনি আটকা পড়েছে। খবর আল জাজিরার।

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার পর সংস্থাটির প্রধান জিন পিয়েরে ল্যাক্রোইক্স বলেছেন, দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীরা আগের মতোই অবস্থান করবেন।

লেবাননের উত্তরাঞ্চলে আইতো গ্রামে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই খ্রিস্টান সম্প্রদায়ের। এছাড়া আহত হয়েছে আরও ৮ জন।

লেবাননে বিমান হামলার পাশাপাশি স্থলপথে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তার মধ্যেই এবার দক্ষিণ লেবাননের ২৫টি শহর খালি করার নির্দেশ দিয়েছে দখলদার দেশটি।

এসব শহরের বাসিন্দাদের অবিলম্বে তাদের বাড়িঘর ছেড়ে উত্তর দিকে চলে যেতে নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

ইসরায়েলি বাহিনী লেবাননে ব্যাপক বিমান হামলার মধ্যেই সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের ২৫টি শহরের বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার আদেশ জারি করে।

খালি করতে বলা শহরের তালিকার মধ্যে রয়েছে- বোরঘোলিয়েহ, কাসমিয়েহ, নবী কাসিম, আল-মাতারিয়াহ, খারায়েব, মাজরাত কাউথারিয়েত এল রেজ, আনসার, বাবলিয়াহ, দেইর তাকলা, আদলউন এবং আনসারিয়েহ।

গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার নামে লেবাননজুড়ে বিশাল বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৪৮৮ জন নিহত হয়েছেন এবং আরও ৪ হাজার ২৯৭ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।

অপরদিকে এক বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৪২ হাজার ২৮৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৮ হাজার ৬৮৪ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ