বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
আন্তর্জাতিক

৪৪০ কোটি দিরহামের ক্ষেপণাস্ত্র কিনবে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত ১.২ বিলিয়ন ডলারের বা ৪৪০ কোটি ৪০ লাখ দিরহামের অস্ত্র ক্রয় করবে। এ সংক্রান্ত একটি অস্ত্র বিক্রির আদেশ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্রের মধ্যে আছে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমে ব্যবহারের উপযোগী রকেট ও ক্ষেপণাস্ত্র।

বিক্রির প্রস্তাবে থাকা জিএমএলআরএস রকেট ও এটাকামস মিসাইল দূরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বলেছে, গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী রাষ্ট্রের নিরাপত্তা বাড়াতে এই সহযোগিতা যুক্তরাষ্ট্রের পররষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়ক হবে।

এতে আরও বলা হয়, সামরিক বাহিনীর আধুনিকায়নে এসব অস্ত্র সংযুক্ত আরব আমিরাতের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সহায়ক হবে।

এই অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। তবে এ ব্যাপারে কংগ্রেস থেকেও সম্মতি পেতে হবে।

প্রসঙ্গত, চলমান ইসরায়েল ও ইরান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে যে কোন সময় বড় ধরণের আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার সংঙ্কা রয়েছে। এই সব সংঘাত মোকাবেলার কথা বলে গালফের দেশলোতে আমেরিকা রমরমা অস্ত্র ব্যবসা চালিয়ে যাচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ