মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা নিকারাগুয়ার

আন্তর্জাতিক ডেস্ক : গাজা যুদ্ধের কারণে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পরিকল্পনার কথা ঘোষণা করেছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। শুক্রবার (১১ অক্টোবর) এ ঘোষণা দিয়ে দেশটি ইসরাইলকে ‘ফ্যাসিস্ট’ ও ‘গণহত্যাকারী’ হিসেবে বর্ণনা করেছে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো বলেছেন, স্থানীয় সময় শুক্রবার নিকারাগুয়ার কংগ্রেসে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে। উল্লেখ্য, রোজারিও মুরিলো প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী।

এদিকে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে নিকারাগুয়ার সরকার বলেছে, গাজায় ইসরাইলের নির্বিচার হামলার কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এ হামলা এখন কেবল গাজায় নয়, লেবাননেও ছড়িয়েছে।

নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় ইসরাইলের কোনো রাষ্ট্রদূত নেই।

নিকারাগুয়া এর আগে দু’বার ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। একবার ওর্তেগার সময়ে ২০১০ সালে এবং দেশটিতে ১৯৭৯ সালের বিপ্লবের পর ওর্তেগার নেতৃত্বে স্যান্ডিনিস্তার বিপ্লবী সরকারের অধীনে ১৯৮২ সালে আরেকবার।

সর্বশেষ পাওয়া সংবাদ