মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত দেড়টার দিকে হামট্রামিক শহরে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা। এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন বলে হ্যামট্রাম্যাক পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলেই প্রাণ হারান সুনামগঞ্জের ছাতকের বুরাইরা গ্রামের নুর মিয়া ও তাঁর ছেলে এম মাহিদুল ইসলাম সুজন।

জানা যায়, ডেট্রয়েটের কনান্ট রোড ও ম্যাকনিকলস রোডের সংযোগস্থলের কাছে (ডেট্রয়েট দুর্গা টেম্পলের কাছে) এ দুর্ঘটনাটি ঘটে। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। হ্যামট্রাম্যাক পুলিশ প্রধান জামিল আল তাহেরি সংবাদ মাধ্যমকে জানান, একটি সন্দেহজনক গাড়ীর যাত্রীদের পুলিশ তাড়া করলে দ্রুত গতিতে গাড়ীটি পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল ইন্টারসেকশানে দাড়িয়ে থাকা মাহিদুল ইসলাম সুজনের গাড়ীতে আঘাত করে এতে ঘটনাস্থলেই সুজন ও তার বাবা মৃত্যু হয়। ঘটনায় আরো ৩ জন আহত হন। এ দুর্ঘটনায় এখানে থাকা ৬টি গাড়ী ক্ষতিগ্রস্থ হয়।

হ্যামট্রাম্যাক পুলিশ প্রধান জামিল আল তাহেরি বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, নিহত ব্যক্তির পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। মিশিগান স্টেট পুলিশ ও ডেট্রয়েট পুলিশ বিভাগ হ্যামট্রাম্যাক পুলিশকে এ ঘটনার তদন্তে সাহায্য করছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

মাহিদুলের মামাতো ভাই নাভেদ আহমদ বলেন, মাহিদুল বিবাহ সূত্রে বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছিলেন। মাস দুয়েক আগে বাবাসহ পরিবারের সদস্যদের সেখানে নিয়ে যান। বৃহস্পতিবার রাতে মাহিদুল তাঁর বাবাকে নিয়ে প্রাইভেটকারে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যুতে ডেট্রয়েটসহ যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমুউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ