মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

১৩০ ইসরাইলি সৈন্যের যুদ্ধ না করার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রায় ১৩০ জন সৈন্য সেনাবাহিনীতে নিজেদের দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানিয়েছে। এক চিঠিতে তারা সতর্ক করেছেন যে, ইসরাইলি সরকার যদি গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে ব্যর্থ হয় এবং বন্দি বিনিময়ের ব্যবস্থা না করে তবে তারা আর কোন প্রকার যুদ্ধ করবেন না।

বুধবার (৯ অক্টোবর) এই চিঠি ইসরাইলের হারেৎজ পত্রিকায় প্রকাশিত হয়েছে। খবর মিডল ইস্ট আই ।

ওই চিঠির বরাত দিয়ে হারেৎজের প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানো এই সৈন্যরা ইসরাইলি সেনাবাহিনীর বিমান বাহিনী, নৌবাহিনী, সাঁজোয়া বাহিনী এবং আর্টিলারি বাহিনী থেকে আসা।

তারা তাদের চিঠিতে মন্ত্রিসভার সদস্যদের এবং সেনাবাহিনীর প্রধানের প্রতি এ বার্তা দিয়েছেন।

হিব্রু ভাষার চিঠিতে তারা উল্লেখ করেছেন, গাজায় চলমান যুদ্ধ বন্দিদের জীবনকে আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে। যাদের অনেকেই ইতোমধ্যেই ইসরাইলি বিমান হামলায় বা উদ্ধার অভিযানের সময় নিহত হয়েছেন।

চিঠিতে তারা লিখেছেন, ‘আমরা যারা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছি বা করেছি, তারা ঘোষণা করছি যে, যদি সরকার বন্দিদের বাড়ি ফেরাতে চুক্তির পথে না হাঁটে তবে আমরা আমাদের দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারব না’।

তারা আরও উল্লেখ করেছেন, ’আমাদের অনেকের জন্য ইতোমধ্যেই সীমা অতিক্রান্ত হয়েছে; অন্যদের জন্যও সেই দিনটি আসছে, যখন আমরা হৃদয়ভাঙা হয়ে আর দায়িত্ব পালন করতে পারব না’।

সর্বশেষ পাওয়া সংবাদ